Wednesday, January 8, 2020

বয়ে চলা - পদ্য

বয়ে চলা

জীবন এখানে স্বচ্ছ ও অনুমেয়
নিখুঁত নির্ভুল অঙ্কের মতো;
যেটুকু ভুল ভ্রান্তি
চাপা থাকে গৃহকোণে সঙ্গোপনে...
ধিকিধিকি আগুন ঢেকে রাখে
কর্তব্যের ধূসর ছাই।

এ যেন বয়ে চলা নিত্য অভ্যাসে
ক্যানভাসে আঁকিবুকি প্রতিদিন ।
অনন্ত পথের শেষে হয়তো অপেক্ষমান
প্রিয়জনসম এক বিশ্বস্ত আশ্রয়,
সেখানে প্রবেশ নিষেধ প্রশ্নোত্তরের...
আছে শুধু প্রেম, প্রত্যাশাহীন পরম নির্ভরতায়।

পথের দুধারে পড়ে থাকা যত স্মারক সমূহ
অঞ্জলিপুটে পুঞ্জিত হয় ;
অভিনীত শত দৃশ্যপট
ভেসে থাকে আবছা আলোতে,
মায়াময় এ পৃথিবীতে দৈনন্দিন কালাতিপাত ;
হয় ইতিহাস ।

কল্যাণী ঘোষ
৪ঠা জানুয়ারী, ২০২০

#runofthemill

1 comment: